বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

গাজা ও লেবানন যুদ্ধে ইসরাইলের ব্যয় ৬৬ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার একটি সাময়িকী পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধের পেছনে ইসরাইলের ব্যাপক ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরেছে। গাজা এবং লেবানন যুদ্ধের পেছনে ইসরাইল যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা এই অবৈধ রাষ্ট্রটির জিডিপির ১২ শতাংশের সমান।

‘ফরেন পলিসি’ পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পেছনে দখলদার ইসরাইলের ব্যয় ৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের আগস্ট পর্যন্ত গাজা যুদ্ধে ইসরাইলের নগদ অর্থ ব্যয় হয়েছে ২৬.৩ বিলিয়ন ডলার। এছাড়া এই যুদ্ধ সংক্রান্ত অন্যান্য ব্যয়ের পরিমাণও অনেক বেশি।

২০২৩ সালের ৭ আগষ্ট থেকে গাজায় সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে দখলদার ইসরাইল। এ পর্যন্ত সেখানে তারা ৪২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। পার্সটুডে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ