মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে যে শর্ত দিলেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। তার শর্ত, আলোচনায় ইউক্রেনকেও একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

এর আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। এবার কমলাও একই সিদ্ধান্তের কথা জানালেন।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সোমবার (৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কি না? জবাবে কমলা বলেন, ইউক্রেনকে ছাড়া এই ইস্যুতে কোনো দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়। নিজেদের ভবিষ্যত নিয়ে কথা বলতে ইউক্রেনকে অবশ্যই আলোচনায় রাখতে হবে।

কমলা হ্যারিস আগামী নভেম্বরের অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন। নির্বাচন ঘিরে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। সিবিএসের ওই সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনাও করেন কমলা।

মার্কিন ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছাতে নির্বাচনী সভার পাশাপাশি টেলিভিশন, রেডিও ও বিভিন্ন পডকাস্টে বক্তব্য দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন কমলা। বিভিন্ন জরিপে কমলা জনপ্রিয়তায় ট্রম্পের থেকে এগিয়ে রয়েছেন। ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-কমলা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনীতি নিয়েও কথা বলেন কমলা। বলেন, দেশে এখন বেকারত্বের হার ঐতিহাসিকভাবে সবচেয়ে কম। তবে জিনিসপত্রের দাম এখনো অনেকটাই বেশি বলে স্বীকার করেন তিনি। এই পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমলা।

সর্বশেষ পাওয়া সংবাদ