বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd.
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনে গাজায় এক বছরে ৪১৮৭০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বীচার আগ্রাসনে গাজায় এক বছরে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিকদের অবিলম্বে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে পালানোর নির্দেশ দেওয়ার পরেই সেখানে ভারী বোমাবর্ষণ শুরু হয়। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৯ জনই শিশু।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গত এক বছর ধরে গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। অবরুদ্ধ এই উপত্যকাকে রীতিমত ধ্বংসযজ্ঞে পরিণত করেছে দখলদাররা। গাজায় এখন পর্যন্ত ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৭ হাজার ১৬৬ জন।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও এর জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির আগের দিন এক ভিডিও বার্তায় তিনি গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ