বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

মহানবীকে নিয়ে কটূক্তিকারী সেই পুরোহিত আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে।

তিনি উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত। গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবী সম্পর্কে অশোভন মন্তব্য করেন তিনি, যার পরিপ্রেক্ষিতে সিহানি গেট থানার পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার (৬ অক্টোবর) নরসিংহানন্দকে আটক করা হয়েছে, যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেনি। তবে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বিতর্কিত এই পুরোহিতকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে এবং হামলাকারীদের গুলি করে হত্যা করার কথা বলেছেন। তবে পুলিশ জানায়, মন্দিরে হামলার কোনো প্রমাণ তারা পায়নি।

সম্প্রতি ভারতের বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদ ইসলাম ও মহানবী সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, যা মুসলিম সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের পুরোহিতের আটক করা হলো। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

▐ সর্বশেষ পাওয়া সংবাদ