মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

জুয়া খেলার লাইসেন্স দিলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার বাণিজ্যিক লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে আমিরাতের জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই লাইসেন্স দেয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক উইন রিসোর্টের আমিরাতের রাস আল খামিয়ার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে। সেখানে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি। সেটিই মঞ্জুর করেছে আমিরাত।

উইন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এই রিসোর্টটি। প্রকল্পটির জন্য এ পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২৭ সালে ১ হাজার ৫৪২টি কক্ষবিশিষ্ট বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করার কথা।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তাই, শুধু বিদেশি পর্যটকদের জুয়া খেলার জন্য উইন রিসোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে। ইউরোপ-এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন, শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে ক্যাসিনোতে।

২০২২ সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এই পরিকল্পনা আওতায় পর্যটন খাতে ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি এমজেএম। ধারণা করা হচ্ছে, এই সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ