মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।

মিডিয়া অফিসের তথ্যমতে, আল-আকসা হাসপাতালের নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের ‘সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ওই মসজিদ ও স্কুলটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে ইসরায়েল।

এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ প্রথম বর্ষপূর্তির দিকে এগোচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস। এরপর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

দখলদারদের হামলায় এ পর্যন্ত গাজায় ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার ২৩ লাখ মানুষই। তীব্র খাদ্য সংকটে ভুগছে প্রায় সব ফিলিস্তিনি।

এই ক্রমবর্ধমান সংঘর্ষ এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। গাজায় সহিংসতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও থামছে না ইসরায়েলি বর্বরতা। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ