মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীদের অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার (৪ অক্টোবর) তারা এ হামলা চালায়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা সামরিক ফাঁড়ি ও একটি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই হামলায় উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় দুটি জাহাজ ডুবে গেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি।

লোহিত সাগরে জাহাজের ওপর হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। গত জুলাই মাসে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের ওপর আছড়ে পড়ে। এতে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হন।

তার আগে গত মাসে হুতিরা ইসরায়েলে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে একটি হামলা চালানো হয়।

এ ছাড়া গত সোমবার (৩০ সেপ্টেম্বর) হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে। এটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ