সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

জিম্মি ইসরায়েলি নারীদের পরিবর্তে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি চায় হামাস

আন্তর্জাতিক ডেস্ক : জিম্মি ইসরায়েলি নারীদের ছেড়ে দেওয়ার বিপরীতে ইসরায়েলের কারাগারে বন্দি সব ফিলিস্তিনি নারীর মুক্তি দাবি করেছে হামাস। এ বিষয়ে মধ্যস্থতার দায়িত্ব নিয়েছে কাতার। হামাস সূত্রের বরাতে রোববার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই হামাস সদস্য বলেছেন, তাদের হাতে জিম্মি ইসরায়েলি নারীদের সঙ্গে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীদের বিনিময়ের বিষয়ে সমঝোতার চেষ্টা করছে কাতার। এতে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।

হামাস কাতারকে জানিয়েছে, ইসরায়েলের কারাগারে বন্দি ৩৬ জন ফিলিস্তিনি নারীকে যদি মুক্তি দেওয়া হয়, তাহলেই বন্দি বিনিময়ে রাজি হবে তারা।

এর আগে, গত শনিবার আচমকা ইসরায়েল আক্রমণ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন ভোরে গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে তারা। একই সময় সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে শত শত সশস্ত্র যোদ্ধা।

হামাসের এই হামলায় এ পর্যন্ত প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজারের বেশি।

এসময় ইসরায়েলের বেশ কিছু সেনা কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে অপহরণ করে গাজা উপত্যকায় নিয়ে গেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে কতজনকে জিম্মি করা হয়েছে, সেটি বলেনি তারা।

কিন্তু, হামাস অন্তত ১০০ জন ইসরায়েলি নাগরিককে অপহরণ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের মার্কিন দূতাবাস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে তারা জানিয়েছে, হামাস ১০০ ইসরায়েলিকে অপহরণ করেছে, যাদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের নাগরিকই রয়েছেন।

হামাসের পাশাপাশি ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের পক্ষ থেকেও ৩০ ইসরায়েলিকে অপহরণের কথা জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ