মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

জাতিসংঘের প্রধানকে ‘অবাঞ্চিত’ ঘোষণা ইসরাইলের


আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সুনিদিষ্টভাবে নিন্দা করতে ব্যর্থতার অভিযোগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা করেছে ইসরাইল।

বুধবার (২ অক্টোবর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ’র এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘যিনি দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারেন না; তিনি ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নয়।’

কাৎজ বলেন, তিনি (গুতেরেস) একজন ইসরাইল বিরোধী মহাসচিব যিনি সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থন দেন।

কাৎজ আরো বলেন, হামাস, হিজবুল্লাহ ও হুথি ঘাতকদের এবং এখন বিশ্ব সন্ত্রাসের জননী ইরানকে সমর্থন করার জন্য গুতেরেস প্রজন্মের পর প্রজন্ম ধরে জাতিসংঘের ইতিহাসে এক কলঙ্কতিলক হিসেবে স্মরিত হবেন।

মঙ্গলবার গভীর রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে গুতেরেস এ অঞ্চলে ক্রমবর্ধমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘মধ্যপ্রাচ্যের ব্যাপকতর সংঘাতের’ নিন্দা করেন।

গুতেরেস বলেন, ‘এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের সম্পূর্ণরূপে যুদ্ধ বিরতি দরকার।’

গত ৭ অক্টোবরের হামাসের হামলার পর রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে উল্লেখ করে ইসরাইল জাতিসংঘের কঠোর সমালোচনা করেছে। গুতেরেস গাজা ও লেবাননে যুদ্ধ বন্ধের জন্য বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ