মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
আন্তর্জাতিক

ইরানকে এই আক্রমণের দাম দিতে হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ মিসাইল নিক্ষেপ করেছে ইরান। রাজধানী তেল আভিভসহ সর্বত্র এই আক্রমণ চালানো হয়েছে। এর জেরে দ্রুত দেশের মানুষকে নিরাপদ বাঙ্কারে পাঠাতে বাধ্য হয় ইসরায়েলের প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলের আকাশসীমা। এরে জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি দেশটির সংবাদমাধ্যমকে বলেন, জাতিসংঘের সনদের ৫১ নম্বর ধারায় আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে। সেই ধারা মেনেই ইসরায়েলে আক্রমণ চালানো হয়েছে। কারণ, ইসরায়েল গাজা ও লেবাননে গণহত্যা চালাচ্ছে।

নিজের এক্স হ্যান্ডেলে আব্বাস আরাঘচি লেখেন, এর আগে ইরানের ভেতরেও হত্যালীলা চালিয়েছে ইসরায়েল। সে কারণেই আত্মরক্ষার তাগিদে ইরান এই পদক্ষেপ নিয়েছে। বস্তুত, লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী ইরানের মদতপুষ্ট, এই অভিযোগ দীর্ঘদিনের। ইরানও এ কথা অস্বীকার করে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। প্রথমত, ইরান যাকে ‘গণহত্যা’ বলে ব্যাখ্যা করেছে, ইসরায়েল তা গণহত্যা বলে মানতে নারাজ। তাদের বক্তব্য, বেছে বেছে গাজা বা লেবাননে বেসামরিক মানুষের ওপর তারা আক্রমণ করেনি। কেবল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর আক্রমণ চালানো হয়েছে।

মঙ্গলবার ইরানের আক্রমণের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরানকে যথাসময়ে এর উত্তর দেওয়া হবে। ইরানের মনে রাখা উচিত, ইসরায়েলকে একবার কেউ আক্রমণ করলে ইসরায়েল তাকে ছেড়ে দেয় না। যথাসময়ে ইরানকে এই আক্রমণের দাম চোকাতে হবে।

নেতানিয়াহু আরো বলেন, ‘ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাশুল দিতে হবে।‘ খবর বিবিসি ও আল জাজিরা।

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেয়া বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে তাঁর দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।’

‘তারা (ইরান) বুঝতে পারবে’ মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব।’

আরও পড়ুন:

প্রতিশোধ নিলে ইসরায়েলজুড়ে হামলা হবে: ইরানের সামরিক প্রধান

ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে: যুক্তরাষ্ট্র

সর্বশেষ পাওয়া সংবাদ