বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পূর্ব নির্ধারিত ভাষণের আগে লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির জন্য মিত্রদের চাপ প্রত্যাখ্যান করেছে এবং ‘জয় না হওয়া পর্যন্ত’ হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

লেবাননের চারপাশে ইরান-সমর্থিত হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে ইসরাইলের বোমা হামলায় এই সপ্তাহে শত শত লোক নিহত হয়েছে। হিজবুল্লাহ রকেট হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নিয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অন্যান্য ১১টি মিত্র দেশের নেতারা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আলোচনার পর বুধবার ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। কিন্তু ইসরাইলি নেতা নেতানিয়াহু বৃহস্পতিবার যুদ্ধবিরতি প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে সেনাবাহিনীকে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

হোয়াইট হাউস যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যানে হতাশা প্রকাশ করে বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি ছিল অনেক আন্তরিকতা ও প্রচেষ্টার ফল।
ম্যাক্রোঁ পরে বলেন, নেতানিয়াহুর পক্ষে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান একটি মারাত্মক ভুল। আঞ্চলিক উত্তেজনার জন্য তাকে দায় নিতে হবে। যুদ্ধবিরতি পরিকল্পনাটি নেতানিয়াহুর স্বার্থেই প্রস্তুত করা হয় উল্লেখ করে ম্যাক্রোঁ বলেন, কানাডায় কথা বলার সময় তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দেখা করেন। ট্রুডো যুদ্ধবিরতিকে সমর্থন করেন।

যৌথ যুদ্ধবিরতি বিবৃতিতে বলা হয়েছে লেবাননের পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এবং কারো স্বার্থে নয়, ইসরাইলি জনগণ বা লেবাননের জনগণের স্বার্থে এই বিবৃতি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ