সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একটি আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মূলত ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে সেই আগুন দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে।

আর এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। শনিবার (৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে একটি আতশবাজির দোকানে আগুন লেগে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন-আরও পড়ুন-আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৩২০ ছাড়িয়েছে, ধ্বংস ১২ গ্রাম

আরও পড়ুন-গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্যসামগ্রী সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল

আরও পড়ুন- গাজার বাসিন্দাদের ঘর-বাড়ি ছাড়ার হুঁশিয়ারি ইসরায়েলের

কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে আত্তিবেলে দোকানের সামনে ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে পটকা এবং অন্যান্য অত্যন্ত দাহ্য পদার্থের সাহায্যে আগুন দ্রুত দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, অগিনকাণ্ডের শিকার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এর সামনে দুটি পোড়া গাড়ি রয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পর সেখান থেকে বেশ কয়েক জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের মধ্যে পাঁচজন তামিলনাড়ুর ধর্মপুরি জেলার বাসিন্দা। এই ঘটনায় অন্তত 8 জন গুরুতর আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের শিকার দোকানটি মহাসড়কের পাশে অবস্থিত এবং আগুনে যানবাহনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (সেলেম রেঞ্জ) এস রাজেশ্বরী এনডিটিভিকে বলেছেন, ‘তামিলনাড়ুর ধর্মপুরী জেলার অন্তত পাঁচজন শ্রমিক মারা গেছেন। এছাড়া আগুনে আরও কয়েকজন নিহত হয়েছেন তারাও তামিলনাড়ুর বাসিন্দা।’

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ