মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ঝামফারাতে নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে গুম্মি শহরের কাছে কৃষি জমিতে পৌঁছানোর জন্য ৭০ জন কৃষক কাঠের একটি নৌকায় করে নদী পাড়ি দিতে গেলে সেটি ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার তিন ঘণ্টা পর ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দলকে নেতৃত্ব দেয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, এ নিয়ে গুম্মিতে দ্বিতীয়বার এমন দুর্ঘটনা ঘটল। তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে তাদের খুঁজে পাওয়া যাবে।

স্থানীয় শাসক বলেন, প্রতিদিন প্রায় ৯০০ কৃষক নদী পাড়ি দিয়ে তাদের কৃষি জমিতে যায়। কিন্তু নদীতে পাড় করতে মাত্র দুটি নৌকা কাজ করে। ফলে উপচে পড়া ভিড়ের কারণে এমন দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝামফারা রাজ্যে খনিজ সম্পদ দখলের জন্য অপরাধী চক্র ইতোমধ্যে অনেক এলাকা দখলে নিয়েছে। এছাড়া অনেক এলাকা ভারীবৃষ্টি কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই সপ্তাহ আগে বন্যার কারণে প্রায় এ অঞ্চল থেকে ১০ হাজার মানুষ অন্যত্র চলে গেছে। সূত্র-রয়টার্স।

সর্বশেষ পাওয়া সংবাদ