মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনের পোলতাভায় রুশ হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা নগরীতে মঙ্গলবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন ইউক্রেনীয় নিহত হয়েছে। আড়াই বছরের যুদ্ধে এটি ছিল অন্যতম মারাত্মক হামলা। কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রাক-যুদ্ধে প্রায় ৩ লাখ জনসংখ্যার নগরী পোলতাভায় সকালে এ হামলা হয়। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার পোলতাভা নগরীর শিক্ষা কেন্দ্র ও নিকটবর্তী হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। এসব হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও ১৮০ জনেরও বেশি আহত হয়েছে। জেলেনস্কি বলেন, তিনি সার্বিক ঘটনা ও পরিস্থিতির পূর্ণ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি বলেন, ‘১৮০ জনেরও বেশি লোক আহত হয়েছে। দুর্ভাগ্যবশত, অনেক মারা গেছে। এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’ তিনি বলেন, দুটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানলে, একটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সংকেত ও ক্ষেপণাস্ত্রের আগমনের মধ্যে সময়ের ব্যবধান এতই কম ছিল যে মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ