মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আন্তর্জাতিক

নাইজারে প্রবল বৃষ্টিতে ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারে প্রবল বৃষ্টিতে অন্তত আরো ১৫ জনের প্রাণহানি হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) আঞ্চলিক কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। গত জুন মাস থেকে আফ্রিকার সাহেল অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এ কারণে এ পর্যন্ত নাইজারে অন্তত ২১৭ জনের প্রাণহানি হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগে রয়েছে সাড়ে তিন লাখেরও বেশি লোক। এদিকে গত সপ্তাহে বন্যার পানি বেড়ে দেশের অন্যান্য অঞ্চলের সাথে রাজধানী নিয়ামির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নাইজারে শুক্রবার মারাদি শহরে সর্বশেষ প্রাণহানির এ ঘটনা ঘটে।

আঞ্চলিক গভর্নর ইসুফু মামানে সরকারি টেলিভিশন’কে বলেছেন, আমরা ১৫ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি। এছড়া আহত এবং ব্যাপক ক্ষতি হয়েছে এমন বিষয়গুলিও নিবন্ধিত হয়েছে। স্থানীয় টেলিভিশনে বলা হয়েছে, শুক্রবার শহরটিতে ৯০ মিনিটে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে প্রবল বর্ষণের ফলে কিছু এলাকায় খাবার পানি এবং বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলে টেলিভিশনের খবরে বলা হয়েছে।
নাইজারে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। এ সময়ে অব্যাহতভাবে ব্যাপক প্রাণহানি ঘটে। দেশটিতে ২০২২ সালে ১৯৫ জন মারা গেছে এবং চারলাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ