বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

থাইল্যান্ডে মদ পান করে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইল্যান্ডে মিথানলযুক্ত বেআইনিভাবে তৈরি মদ পান করে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৮ আগস্ট) ব্যাংককের উত্তর-পশ্চিম প্রান্তে খলং সাম ওয়া জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। যেখানে কর্তৃপক্ষ রাস্তার পাশে ১৯টি অবৈধ অ্যালকোহল স্ট্যান্ড খুঁজে পেয়েছে। থাই রাজধানীর প্রশাসন এ কথা জানিয়েছে।

হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এক মদ্যপানকারীর আত্মীয়রা পাবলিক ব্রডকাস্টার থাইপিবিএস’কে জানিয়েছেন, ‘পান করার পরে আমার বাবা যে লক্ষণগুলো বলেছিলেন, সেটি তাকে গ্যাস রিফ্লাক্সের কথা মনে করিয়ে দেয়।’

প্রধানত বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে কঠোর অ্যালকোহল আইন রয়েছে। মদ সীমাবদ্ধ করে দিনের নির্দিষ্ট সময়ে বিক্রয় এবং ধর্মীয় ছুটির দিনে মদ পান নিষিদ্ধ করা হয়।

তবে সমালোচকরা বলছেন, কঠোর নিয়মগুলো সস্তায় তৈরি অ্যালকোহলের অবৈধ বাজারের প্রসার ঘটিয়েছে। অনিয়ন্ত্রিত ব্যাকস্ট্রিট ডিস্টিলারিতে তৈরি এই মদ স্থানীয়ভাবে ‘ইয়া ডং’ নামে পরিচিত।ইবিএল

▐ সর্বশেষ পাওয়া সংবাদ