মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় ২৭ ভারতীয় পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস নেপালের মহাসড়ক থেকে নদীতে পড়ে ২৭ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে। বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুরে মধ্যাঞ্চলীয় তানাহুন জেলায় দুর্ঘটনার কবলে পড়ে।

তানাহুন জেলার কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ৪৩ যাত্রীর মধ্যে ২৭ জন প্রাণ হারিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা যাত্রীদের পানি থেকে উদ্ধারের জন্যে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করে। আহত ১৬ যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমা-ুতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের সকল আরোহী ভারতীয় নাগরিক। আগের রাতে পোখারায় থাকা এসব পর্যটক বাসে চড়ে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।

গৌতম জানান, নিহতদের ২৬ জনের মৃতদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।

উদ্ধার অভিযানে জোর দেয়া হয়েছে উল্লেখ করে গৌতম আরো বলেন, আমরা এখন দুর্ঘটনার তদন্ত করব।

উল্লেখ্য, নেপালে খারাপ রাস্তা, দূর্বল রক্ষণাবেক্ষণের কারণে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। সরকারি হিসেবে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের সড়কসমূহে প্রায় দুই হাজার ৪শ’ মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ