রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন
advertisement
আন্তর্জাতিক

সদস্য দেশেগুলোকে ১০০ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা করেছে এডিবি

আন্তর্জাতিক ডেস্ক: সদস্য দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির এই অর্থ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করা হবে।

সোমবার (২ অক্টোবর) সংস্থাটির ম্যানিলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, এডিবি মূলধন ব্যবস্থাপনা সংস্কার অনুমোদন করেছে। এই অঞ্চলের ওভারল্যাপিং, যুগপৎ সংকট মোকাবিলায় পরবর্তী দশকে ১০০ বিলিয়ন ব্যয় করা হবে। জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারে স্থানান্তর করার জন্য প্রাইভেট এবং অভ্যন্তরীণ পুঁজি সংগ্রহের মাধ্যমে তহবিলের সম্প্রসারণকে আরও সুবিধা দেওয়া হবে।

এডিবি জানায়, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দারিদ্র মানুষগুলো নানা সংকটের সম্মুখীন হচ্ছে যা তাদের স্বাস্থ্য, শিক্ষার ফলাফল এবং জীবিকাকে বিপন্ন করে। আনুমানিক ১৫৫ মিলিয়ন মানুষ, বা এই অঞ্চলের জনসংখ্যার ৩ দশমিক ৯ শতাংশ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। বিশেষ করে নারীদের জীবনযাত্রার ব্যয়-সংকটের সম্মুখীন হচ্ছে, যা খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য এবং পরিষেবাগুলো থেকে বঞ্চিত।

এছাড়া জলবায়ু পরিবর্তন এই অঞ্চলে নানা সংকট তৈরি করছে। পরবর্তী দশকে ১০০ বিলিয়ন মার্কিন ডলার নানা প্রকল্পে ব্যয় করার ফলে এডিবি সদস্যভুক্ত দেশগুলো আরও উপকৃত হবে বলে জানায় এডিবি।

এডিবি ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশসহ বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য দেশ ৬৮টি। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ