মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

বিশ্ব যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী যুবকদের বেকারত্বর হার ১৫ বছরের সর্বনিম্নে রয়েছে। জাতিসংঘ সোমবার বলেছে, সমগ্র বিশ্ব এখনও কোভিড-১৯ মহামারির মন্দা কাটিয়ে উঠতে পারেনি। জাতিসংঘের শ্রম সংস্থা বলেছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড -১৯-এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি।

আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, ‘কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না।’
আইএলও বলেছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোট বেকার যুবকদের সংখ্যা সহস্রাব্দের শুরুর পর থেকে সর্বনি¤œ ছিল।

সংস্থাটি আরো জানায়, ১৩ শতাংশে গত বছর বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনি¤œ এবং ২০১৯ সালে প্রাক-মহামারিকালে বেকারত্বের হার ১৩ দশমিক ৮ শতাংশের নীচে নামে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আরো জানিয়েছে, ‘বেকারত্বের হার এই বছর এবং পরের বছর আরও ১২ দশমিক ৮ শতাংশে নেমে যাওয়ার আশা করা হচ্ছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ