শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি, দাবি সজীব ওয়াজেদ জয়ের

অনলাইন ডেস্ক :বিক্ষুব্ধ ছাত্র-জনতার চরম আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায়, হাসিনা যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন।

এদিকে শেখ হাসিনা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় চেয়েছেন বলে যে খবর রটেছে, তা পুরোপুরি গুজব বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বিভিন্ন দেশে আশ্রয় চেয়েছেন বলে যে জল্পনা ছড়িয়েছে, সেগুলো পুরোপুরি ভিত্তিহীন।’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) এখন পর্যন্ত কোথাও আশ্রয় চাননি। তাই (আশ্রয় দেওয়ার আবেদনে) যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য সাড়া দিচ্ছে না বলে যে খবর ছড়িয়েছে, সেটা সত্যি নয়।’

রাজনীতি থেকে অবসর নিয়ে শেখ হাসিনা পরিবারের সাথে সময় কাটানোর পরিকল্পনা করছেন উল্লেখ করে জয় বলেন, ‘এখন পরিবারের (সদস্যরা) একসঙ্গে সময় কাটাতে চান। তবে তা কোথায় এবং কিভাবে তা এখনও ঠিক করা হয়নি। আমি ওয়াশিংটনে আছি। আমার খালা লন্ডনে থাকেন। আমার বোন দিল্লিতে থাকেন। তো আমরা ঠিক জানি না। মা হয়তো এই জায়গাগুলোর মধ্যে যাতায়াত করবেন।’

গত সোমবার জয় জানিয়েছিলেন যে, শেখ হাসিনা রাজনীতি ছেড়ে দেবেন। মঙ্গলবার রাতে এনডিটিভিকে তা পুনর্ব্যক্ত করে জয় বলেন, ‘এই সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে আমার মা (শেখ হাসিনা) অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি (মা) আমাকে বলেছিলেন যে এটিই তার শেষ মেয়াদ হতে চলেছে, তার এখন ৭৭ বছর বয়স।’

জয় আরও যোগ করেন, ‘যুক্তরাষ্ট্র বা অন্য দেশের সাথে এরকম (শেখ হাসিনার ভিসা নিয়ে) কোনো আলোচনা করা হয়নি।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা গত সোমবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন। ভারত সরকার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। তবে শেখ হাসিনা কতদিন দিল্লিতে থাকবেন সে ব্যাপারে ভারত সরকার এখনও কিছু জানায়নি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর চূড়ান্ত গন্তব্য নিয়ে নানা জল্পনা চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি ফিনল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের নাম উঠে এসেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ