শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

হামাসপ্রধান ইসমাইল হানিয়াহ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে হামলার ঘটনায় হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়াহ ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আজই বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে ছিলেন হামাস প্রধান।

হামাসের তরফ থেকেও এক বিবৃতিতে ইসমাইল হানিয়াহ নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তেহরানে তার বাসভবনে ইসরায়েল হামলা চালালে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে হামাস।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনো আসেনি। খবর প্রেস টিভির।

সর্বশেষ পাওয়া সংবাদ