রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
আন্তর্জাতিক

স্পেনে নাইটক্লাবে আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।

দেশটির আতালায়াস এলাকায় অবস্থিত জনপ্রিয় টেট্রি নাইটক্লাবে স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।দুর্ঘটনার পর থেকেই অনেকেই এখনো নিখোঁজ রয়েছে।

জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন।আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে সেখানে আগুন ধরেছে তা এখনো পরিষ্কার নয়। যে সময় সেখানে আগুন ধরেছে তখন অনেক লোক সেখানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ