রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
আন্তর্জাতিক

তুরস্কের পার্লামেন্টের কাছে আত্মঘাতী হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরক ডিভাইস দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, পার্লামেন ভবনের কাছে হামলার জন্য দুই ব্যক্তি দায়ী। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালিয়েছে এবং অপর একজনকে হামলা চালানো থেকে প্রতিহত করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে, স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলার পরপরই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অপরদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে একটি সামরিক যানে করে দুই হামলাকারী সেখানে এসে হামলা চালিয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

গ্রীষ্মের বিরতির পর রোববার (১ অক্টোবর) থেকেই পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা। স্থানীয় সময় দুপুর দুইটার অধিবেশনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ পার্লামেন্টের সব সদস্যের উপস্থিত থাকার কথা ছিল। এর মধ্যেই সকালে সেখানে হামলার ঘটনা ঘটল।

সর্বশেষ পাওয়া সংবাদ