শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশের উন্নয়ন বরাদ্দ ৪০ শতাংশ কমিয়েছে ভারত

কর্পোরট সংবাদ ডেস্ক: চলতি অর্থবছর ভারতের বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ কমিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়।

এ বছর মোদি প্রশাসন বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ রেখেছে, যা গত অর্থবছরের তুলনায় ৮০ কোটি রুপি বা ৪০ শতাংশ কম।

ভারতের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্স (এমইএ) ২০২৪-২৫ সালের অর্থবছরে কয়েকটি দেশের জন্য চার হাজার ৮৮৩ কোটি টাকার উন্নয়ন সহায়তা বরাদ্দ রেখেছে। এর উল্লেখযোগ্য অংশ পাবে প্রতিবেশী নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, আফগানিস্তান ও মিয়ানমার।

এবার সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে ভুটান ২ হাজার ৬৮ কোটি ৫৬ লাখ রুপি। যদিও তা গত অর্থবছরের ২ হাজার ৪০০ কোটি রুপির চেয়ে কম।

মূলত প্রতিবেশী দেশসহ আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও লাতিন আমেরিকার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য ভারতের বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সাহায্য ও সহায়তা কর্মসূচির জন্য এই বরাদ্দ রাখা হয়।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনের পরে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়া মালদ্বীপ পাবে ৪০০ কোটি রুপি।

ভারতের উন্নয়ন সহয়তার বড় সুবিধাভোগী দেশ নেপাল। এ দেশটির জন্য ৭০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। এটি আগের অর্থবছরের ৫৫০ কোটি রুপির চেয়ে ১৫০ কোটি রুপি বেশি।

এছাড়া শ্রীলঙ্কা পাচ্ছে ২৪৫ কোটি রুপি এবং আফ্রিকার দ্বীপদেশ সেশেলস ৪০ কোটি রুপি। দুটি দেশই আগের অর্থবছরের চেয়ে এবার বেশি বরাদ্দ পেয়েছে।

আফগানিস্তানের বরাদ্দ ২০০ কোটি রুপিতে অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ