শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

নেপালে বিমান বিধ্বস্ত; ১৮ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ১৯জন আরোহী নিয়ে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

জানা গেছে, কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিল।

প্রতিবেদন মতে, ক্রুসহ বিমানটিকে ১৯ জন আরোহী ছিল বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টিআইএ’র তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র বলেছেন, ওই বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কারিগরি দলের কয়েকজন কর্মী ছিল।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, পোখারাগামী ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিমালায়ান টাইমস। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ