শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

সৌদিসহ ৬ দেশে যাওয়া যাবে একটি মাত্র ভিসায়

আন্তর্জাতিক ডেস্ক: আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের এক প্যানেল আলোচনায় বলেছেন, একটি মাত্র ভিসায় ৬টি দেশ ভ্রমন করা যায়। তিনি জানান, ইউরোপের শেনজেন ভিসার আদলে এই ভিসা চালু করা যায়। এর লক্ষ্য হলো জিসিসি অঞ্চলজুড়ে ভ্রমণকে আরো সুবিধাজনক এবং পর্যটনকে উৎসাহিত করা।

এক ভিসায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন এবং কুয়েত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যেগে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ নামে নতুন এই ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপের শেনজেন ভিসার আদলেই মূলত এই ভিসা চালু হবে।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এমন কথা জানিয়েছে ‘দ্য ইকোনমিক টাইমস’।

প্রতিবেদনে বলা হয়েছে, শেনজেন ভিসায় যেমন ইউরোপের ২৭টি দেশ ঘোরা যায়, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুর’ নামে নতুন ভিসায় তেমনি উল্লেখিত ছয় দেশে অবাধে বেড়াতে পারবেন পর্যটকরা। প্রতিটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি এক হাজার ৫শ’ দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে।

জানা গেছে, এই প্যাকেজটি চালু হলে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে কয়েক দিন থাকা ও ভ্রমণের জন্য প্রায় ৪ হাজার থেকে ৫হাজার দিরহাম খরচ হবে। এই খরচে রাত্রিযাপনসহ ফ্লাইট, হোটেল, যাতায়াত এবং ভ্রমণ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিফায়েড জিসিসি ট্যুরিস্ট ভিসা চালু হলে রেকর্ড সংখ্যক পর্যটক উপসাগরীয় অঞ্চল ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। যা ২০৩০ সাল নাগাদ ১২৮ দশমিক ৭ মিলিয়নে দাঁড়াতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ