বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

চীনে বহুতল বিপণি বিতানে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বহুতল বিপণি বিতানে আগুন লেগে ১৬ জন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

স্থানীয় অগ্নিনির্বাপন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাত ৩টায় ভবনটিতে উদ্ধারকাজ শেষ হয়। এর আগে বুধবার রাতে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায় সিচুয়ান প্রদেশের জিগং এলাকার ১৪তলা ওই বিপণি বিতানটি থেকে কালো ধোঁয়া বের হয়ে আসছে।

সিসিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় বহুতল ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিপণি বিতানটি থেকে ৩০ জনকে উদ্ধার করা হয় এবং রাত ৮টা ২০ মিনিটে উদ্ধারকর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

বার্তা সংস্থা এএফপির হাতে আসা ড্রোন থেকে নেওয়া কিছু ফুটেজে দেখা যায়, রাতে ভবনটির সামনে অগ্নিনির্বাপনের কাজে নিয়োজিত কর্মী ও আগুন নেভানোর গাড়িগুলো অবস্থান করছে এবং আগুনে পোড়া ভবনটিতে পানি ছিটানো হচ্ছে।

সিনহুয়া জানায়, আজ ভোর রাত ৩টায় মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং ভেতরে আর কোনো লোক আটকে নেই বলেও জানানো হয়।

জিগংয়ের জরুরি বিভাগের কাছে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর আসে এবং তাৎক্ষণিক অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। আগুন লাগার পরপরই জরুরি বিভাগের লোকজন জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

সিচুয়ান প্রদেশের জিগং শহরটি রাজধানী বেইজিং থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে প্রায় ২৫ লাখ লোক বসবাস করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ