শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

ইনস্টাগ্রামে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন।

বুধবার ইনস্টাগ্রামের এক পোস্টে শেখা মাহরা স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী।

ইনস্টাগ্রাম পোস্টে শেখা মাহরা লেখেন- ‘প্রিয় স্বামী, যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন, তাই আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি। ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী।’

গত বছর মে মাসে শেখ মানা বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরার। দু’মাস আগে তাদের একটি কন্যাসন্তান হয়েছে। মেয়ে কোলে নিয়ে তোলা একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা। সেখানে তিনি বলেন, ‘কেবল আমরা দুজন’।

বুধবারের পোস্টের পর বোঝা গেল, এই পোস্টের মাধ্যমে আসন্ন বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ