বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

শপথ নিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি

আন্তর্জাতিক ডেস্ক: দেশের প্রধান নির্বাহী হিসেবে চতুর্থ মেয়াদে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নেপালের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন কে পি শর্মা অলি। আজ সোমবার (১৫ ‍জুলাই) কাঠমান্ডুর মহারাজগঞ্জের শীতল নিবাসে প্রেসিডেন্টের কার্যালয়ে এক অনুষ্ঠানে অলিকে পদ ও গোপনীয়তার শপথ পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল।

গত শুক্রবারের ফ্লোর টেস্টের সময় বিদায়ী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রতিনিধি পরিষদের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট পাউদেল ওদিন সন্ধ্যায় সংবিধানের ৭৬ (২) অনুচ্ছেদের অধীনে একটি নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রেসিডেন্টের আহ্বানের পরপরই, ৭২ বছর বয়সী অলি তার নতুন জোটের অংশীদার নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবার সঙ্গে প্রধানমন্ত্রীর পদের দাবি জানাতে প্রেসিডেন্টের কার্যালয়ে যান।

অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া অলি তার সমর্থনে ১৬৬ জন আইনপ্রণেতার স্বাক্ষর জমা দিয়েছিলেন (কংগ্রেসের ৮৮ এবং ইউএমএলের ৭৮)। ২৭৫-শক্তিশালী প্রতিনিধি পরিষদে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ন্যূনতম ১৩৮টি আসনের।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ