বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের এমপি হিসেবে শপথ নিলেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে চতুর্থবারের মতো জয়লাভ করে এমপি হিসেবে শপথ নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) শপথ নেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই জানান তিনি।

শপথের ভিডিও শেয়ার করে টিউলিপ লিখেছেন, চতুর্থবারের মতো এমপি হিসেবে শপথ নেওয় সত্যিই সম্মানের। আমার কাছে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আপনাদের সেবায় আমি আমার সেরাটা করব। আমার ওপর আবারও আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।

ব্রিটেনে সদ্য ক্ষমতায় আসা লেবার পার্টির সরকারের মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছেন টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন এই সরকারে ‘সিটি মিনিস্টার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। ‘সিটি মিনিস্টার’ বা নগরমন্ত্রীর দায়িত্ব পাওয়া টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সেবা খাতের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবেন। যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের নীতিনির্ধারণীতে নেতৃত্ব দেবেন তিনি। অর্থনৈতিক খাতের প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ এবং ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিনির্ধারণের দায়িত্বও পালন করবেন।

প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক ৪ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ