শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

কোভিডে এখনও সপ্তাহে ১৭০০ জনের মৃত্যু হচ্ছে: ডাব্লিউএইচও


আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ সংক্রমণে এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় ১হাজার ৭শ লোকের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এজন্য সবাইকে এই রোগের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডাব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেছেন, স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি লোকের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। এই দুটি গ্রুপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, সাত মিলিয়নেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি হবে।

ডাব্লিওএইচও ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের ও নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে টেড্রোস ২০২৩ সালের মে মাসে কোভিড-১৯ এর জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ