শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলায় ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছে। হামাস সরকার এ কথা জানিয়েছে। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর হাজার হাজার বাস্তুচ্যুত লোক জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গাজার মধ্যাঞ্চলে নুসিরাতের আল জাওনি স্কুলে হামলা চালানো হয়েছে। কারণ এই স্কুল থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছিল।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবারের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য হত্যাকান্ড হিসেবে বর্ণনা করে বলেছে, হামলায় ৫০ জন আহত হয়েছে। এর্দে হাসপাতালে নেয়া হয়েছে। হামলার সময়ে স্কুলটিতে আশ্রয় নেয়া সাত হাজার লোকের অবস্থান ছিল বলে হামাস সরকারের প্রেস অফিস জানিয়েছে।

প্রেস অফিস আরো জানিয়েছে, জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলটিতে হামলায় হতাহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

উল্লেখ্য, গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩৮ হাজার ৯৮ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

সর্বশেষ পাওয়া সংবাদ