শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গতমাস থেকে চলা বিক্ষোভে মোট ৩৯ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের নতুন এ সংখ্যা ঘোষণা করেছে। এটি সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ।

সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃততিে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইংগিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে।

বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাইয়ের উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরো বলেছে, এ পর্যন্ত মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে।

রুটো মঙ্গলবার টেলিভিশনে এক সাক্ষাতকারে রোববার বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ