শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় এ সপ্তাহান্তে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। পূর্ব আফ্রিকার এ দেশে একবারে অনেক বেশি কর বাড়ানোর সরকারি পদক্ষেপের প্রতিবাদ চলাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসব লোক নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার এ জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘কেনিয়ার নিরাপত্তা বাহিনী ২৫ জুন মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর সরাসরি গুলি চালায়।’

হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা বিষয়ক সহযোগী পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেন, ‘কোন যৌক্তিকতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হয়। এমনকি যেসব বিক্ষোভকারী পালিয়ে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। কেনিয়ার এবং আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য।’

সর্বশেষ পাওয়া সংবাদ