বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি নির্মাণকেন্দ্রে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি নির্মাণকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। পরে ওই কারখানার ভেতরে প্রায় ২০ জনের মরদেহ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ জুন) বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই আগুন লাগে। ইতিমধ্যে আগুন অনেকাংশে নিভে গেছে। কারখানাটি রাজধানী সিউলের দক্ষিণে হোয়াসিয়ং অঞ্চলে অবস্থিত। এটি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান অ্যারিসেল পরিচালনা করে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন ইয়ং বলেন, কারখানার একটি গুদামের ভেতরের একটি ব্যাটারি সেলে সিরিজ বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত হয়। এই গুদামে প্রায় ৩৫ হাজার ব্যাটারি ছিল। আগুনে ৯ জন মারা গেছে এবং চারজন আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তবে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই দুর্ঘটনায় প্রায় ২০ জনের মরদেহ পাওয়া গেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ