শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ায় বন্দুকধারীর হামলায় ১৫ পুলিশসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে বন্দুকধারীর হামলায় ১৫ পুলিশ, এক ধর্ম যাজক ও ন্যাশনাল গার্ডের এক সদস্য এবং সন্দেহভাজন ৬ হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার রাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা এবং উপকূলীয় শহর দেরবেন্তে এসব হামলা চালানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া বিবৃতিতে দেশটির ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি বলেছে, ‘রোববার সন্ধ্যায় দেরবেন্ত ও মাখাচকালা শহরে দুটি গির্জা, ইহুদিদের একটি উপাসনালয় ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় চার্চের এক ধর্মযাজকসহ পুলিশ কর্মকর্তারা নিহত হয়েছেন।’

দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গয়ানা গারিয়েভা আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। রাশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, দেরবেন্তে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি গারিয়েভা আরআইএ নভোস্তিকে বলেছেন, দেরবেন্তে ৬৬ বছর বয়সী এক যাজককে হত্যা করা হয়েছে। দাগেস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ জনকে হত্যাকারী ৬ বন্দুকধারীকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলাকারীরা পুলিশের গাড়িতে গুলি চালায়। বন্দুকধারীদের এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকা-’ হিসেবে আখ্যা দিয়ে ইতোমধ্যে রুশ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে।

বাকি বন্দুধারীদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের ঘটনায় দাগেস্তানে আজ থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ