শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

গাজা অফিসের কাছে রকেট হামলায় নিহত ২২: রেডক্রস

আন্তর্জাতিক ডেস্ক : রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) বলেছে, তাদের গাজা অফিসের পাশে রকেট হামলায় শুক্রবার ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গাজা অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে।এই অফিস ঘিরে তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে।

কারা এই শক্তিশালী রকেট হামলা চালিয়েছে আইসিআরসি তা জানায়নি তবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এ একটি বিবৃতিতে বলেছে, শেলগুলো ‘আইসিআরসি অফিসের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে’।

এতে বলা হয়েছে, হামলার পর ২২ জনের মৃতদেহ এবং আহত ৪৫ জনকে কাছাকাছি একটি রেডক্রস ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ‘আরো হতাহতের খবর’ রয়েছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গোলাবর্ষণে ২৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তারা ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করেছে।

মন্ত্রণালয় বলেছে, আইসিআরসি ঘাঁটির আশেপাশে অবস্থিত ‘আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র এই ঘটনায় কোনো ভূমিকা স্বীকার করেন নি তবে বলেছেন যে এটি ‘পর্যালোচনাধীন’।

মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, আল-মাওয়াসির মানবিক এলাকায় আইডিএফ-এর হামলা চালানোর কোনো ইঙ্গিত নেই। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।’

আইসিআরসি বলেছে’ ‘শুক্রবার বিকেলে রেডক্রসের ইন্টারন্যাশনাল কমিটির অফিস ও বাসভবনের কয়েক মিটারের মধ্যে ভারী-ক্যালিবার প্রজেক্টাইল অবতরণ করেছে।’

সংস্থাটি বলেছে, ‘মানবিক কাঠামোর কাছাকাছি এত বিপজ্জনকভাবে হামলা চালানো হয়,যা বেসামরিক নাগরিক এবং রেডক্রস কর্মীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, আইসিআরসি অবস্থান সম্পর্কে সংঘাতের পক্ষগুলো সচেতন এবং যেগুলো রেড ক্রসের প্রতীক দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ