বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

পুতিনকে একজোড়া কুকুর উপহার দিলেন কিম


আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন। যা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। কৌশলগত সামরিক চুক্তির পাশাপাশি পুতিন ও কিম জং উন একে অপরকে দিয়েছেন বেশ কিছু উপহারও।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক জোড়া পুংসান কুকুরও দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি বেড়ার মধ্যে আটকানো কুকুর দুইটির দিকে তাকিয়ে রয়েছেন পুতিন ও কিম। তাছাড়া কিম যখন একটি ঘোড়াকে গাজার খাওয়ান তখন পুতিন এটির মাথায় হাত বুলিয়ে দেন।

বুধবার (১৯ জুন) সকালের উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন কিম জং উন। পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম।

২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ