রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট, কোরআন হাতে অবমাননার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এসময় কোরআন হাতে নিয়ে এর অবমাননার নিন্দা জানান তিনি। সম্প্রতি সুইডেনে বেশ কয়েকবার প্রকাশ্যে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে।

রাইসি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধর্মের প্রতি শ্রদ্ধা জাতিসংঘের এজেন্ডায় গুরুত্ব পাওয়া উচিত।

প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এই অঞ্চলের অন্যান্য দেশের নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে তেহরান।

তিনি বলেন, যারাই বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দেবে তাদের স্বাগত জানানো হবে। স্বাধীন ও শক্তিশালী প্রতিবেশীর মাধ্যমে পুরো অঞ্চলে সুযোগ তৈরি হবে বলেও বিশ্বাস করেন ইরানের প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধকে সমর্থন করে না ইরান। এই সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ।

এর আগে ভাষণ দিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়েভ। সেখানে তিনি আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। দেশটির জব্দ করা অর্থ মানবিক সংকট মোকাবিলায় ব্যবহার করা উচিত বলেও জানিয়েছেন তিনি।

শভকাত মির্জিয়েভ বলেন, সমস্যা সমাধানের ক্ষেত্রে ফের আফগানিস্তানকে বিচ্ছিন্ন করে রাখলে বড় ভুল হবে। আফগানিস্তানের সঙ্গে উজবেকিস্তানের সীমান্ত রয়েছে। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ