রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

আমিরাতে ইসরায়েলের পর্যটক বেড়েই চলেছে

আন্তর্জাতিক ডেস্ক : ৩ বছর আগে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, যা আবরাহাম চুক্তি নামে পরিচিত। এরপর ১০ লাখের বেশি ইসরায়েলি পর্যটক আমিরাত ভ্রমণ করেছে।

ইসরায়েলে অবস্থিত আমিরাতের দূতাবাসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত তিন বছরে ফ্লাইটের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে।

২০২০ সালের সেপ্টেম্বরে আমিরাত ও ইসরায়েলে মধ্যে আবরাহাম চুক্তি হয়। এর মধ্যে দিয়ে দেশ দুইটির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা হয়। সময়ের ধারাবাহিকতায় তাদের মধ্যে প্রযুক্তিসহ আরও বেশ কিছু বিষয়ে চুক্তি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কম্প্রিহেনসিভ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও (সিপা) সই করেছে। এটি একটি উপসাগরীয় দেশের সঙ্গে ইসরায়েলের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি।

দূতাবাসের প্রকাশিত তথ্যে আরও দেখা গেছে, গত তিন বছরে দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৫.৬ বিলিয়ন ডলারে।

এদিকে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। সম্প্রতি দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

সর্বশেষ পাওয়া সংবাদ