রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

ইরানের ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে নতুন করে ইরানের ২ ডজনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালে মাহসা আমিনি নামক নারীর মৃত্যু পরবর্তী ‘প্রতিবাদ বিক্ষোভ সহিংস উপায়ে দমনের’ সঙ্গে জড়িত থাকার জন্য ইরানের ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ও পুলিশ বাহিনীর ১৮ শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়েছেন।

ইংরেজি ভাষার স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেসটিভির সঙ্গে ইরানের দু’টি বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিম নিউজকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়েছে আমেরিকা। গত বছরের সেপ্টেম্বরে ইরানে যে সহিংসতা চাপিয়ে দেয়া হয়েছিল তার দায়ে এই নিয়ে ১৩ দফা ইরানবিরোধী নিষেধাজ্ঞা দিল মার্কিন অর্থ মন্ত্রণালয়।

এ নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সম্ভাব্য সম্পদ বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে পারবে না। পার্সটুডে

সর্বশেষ পাওয়া সংবাদ