রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগের সংঘর্ষ এখনো চলছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বারামুলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নতুন করে গুলির লড়াই শুরু হয় দেশটির সেনাবাহিনীর।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বিচ্ছিন্নতাবাদী শনিবার ভোরে নিয়ন্ত্রণরেখার কাছে হাতলাঙ্গা নালা দিয়ে উরিতে ঢোকার চেষ্টা করে। কিন্তু সেই অনুপ্রবেশেরে চেষ্টা ভেস্তে দেয় সেনারা।

আরও জানানো হয়েছে, তিন বিচ্ছিন্নতাবাদী ওই নালা দিয়ে গোপনে ঢোকার চেষ্টা করছিল। খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা ও পুলিশের যৌথবাহনী। ধরা পড়ে যাওয়ার ভয়ে বিচ্ছিন্নতাবাদীরা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। বেশ কিছু ক্ষণ গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে। সেই সংঘর্ষে তিন বিচ্ছন্নতাবাদী নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়েছিল বারামুলায় বেশ কয়েক জন বিচ্ছিন্নতাবাদী আশ্রয় নিয়েছিল। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই হাতলাঙ্গা নালা ও তার আশপাশের এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা ও পুলিশের যৌথবাহিনী। সেই সময় বাহিনী দেখে কয়েক জন ওই নালায় লুকিয়ে পড়ে। এরপর শুরু হয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।

গত বুধবার থেকে অনন্তনাগে শুরু হয়েছে সংঘর্ষ। সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের এই সংঘর্ষ এখনো চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ