রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

আফগানিস্তানে সুইস এনজিও’র ১৮ কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ সুইজারল্যান্ডের একটি এনজিও’র ১৮ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে বিদেশি এক নাগরিকও রয়েছেন। শনিবার গ্রুপটি এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আন্তর্জাতিক সহায়তা মিশন (আইএএম) জানায়, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের ওই এনজিও’র অফিস থেকে তাদেরেক তুলে নিয়ে রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার এক বিবৃতিতে গ্রুপটি জানায়, ‘বর্তমানে আমাদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগের ধরন সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নেই। তাই উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে কোন মন্তব্য বা অনুমান করতে পারছি না।’
‘তবে যদি আমাদের সংস্থার বা কোন একক স্টাফের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা উপস্থাপিত কোন প্রমাণ স্বাধীনভাবে পর্যলোচনা করবো।’

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবান মুখপাত্রের কোন মন্তব্য পাওয়া যায়নি।

আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করে আসছে। প্রথমদিকে তারা চোখের যতœ নেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা শুরু করলেও পরবর্তীতে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ করে।

সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, ‘আমরা স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতিকে মূল্যায়ন এবং সম্মান করি।’

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তারা অজ্ঞাত সংখ্যক বিদেশি নাগরিককে গ্রেফতার করে। এদের মধ্যে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ