রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

৭০ বছর বয়সে লটারি জিতে নারী মাসে ১৩ লাখ টাকা পাবেন ৩০ বছর

আন্তর্জাতিক ডেস্ক : ৭০ বছর বয়সে বিশাল অংকের লটারি জিতলেন ইংল্যান্ডের ডর্কিংয়ের বাসিন্দা ডরিস স্ট্যানব্রিজ। এখন থেকে প্রতি মাসে ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬৮ হাজার টাকা করে পাবেন এই ব্রিটিশ নারী। আর এটি চলতে থাকবে আগামী ৩০ বছর পর্যন্ত। অর্থাৎ লটারির পুরো টাকা হাতে পেতে হলে ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে হবে তাকে।

জানা যায়, সম্প্রতি নিজের ৭০তম জন্মদিনে একটি লটারি কিনেছিলেন ডরিস। লটারি জেতার ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমি বাড়িতে তিন মেয়ের সঙ্গেই ছিলাম। এসময় ঘরে ও বাগানে কিছু ‘মানি স্পাইডার’ দেখতে পাই। এই প্রজাতির মাকড়সা ঘরে দেখতে পেলে বা শরীরের ওপর পড়লে টাকা আসবে বলে বিশ্বাস করেন অনেকে। ডরিসেরও তেমনই ধারণা হয়েছিল। ফলে মানি স্পাইডার দেখার পর অ্যাপের মাধ্যমে লটারি কিনতে উদ্বুদ্ধ হন তিনি। কয়েকদিন পরেই ন্যাশনাল লটারির পক্ষ থেকে একটি ইমেইল পান ডরিস স্ট্যানব্রিজ।

প্রথমে ভেবেছিলেন তিনি ১০ পাউন্ড জিতেছেন। কিন্তু ভালো করে ইমেইল পড়ে দেখেন সেখানে লেখা, অভিনন্দন, আপনি ৩০ বছর পর্যন্ত প্রতি মাসে ১০ হাজার পাউন্ডের লটারি জিতেছেন। নিজের অভাবনীয় সৌভাগ্যকে তখনো বিশ্বাস করতে পারছিলেন ডরিস। তিনি দৌড়ে জামাতার কাছে যান বিষয়টি জানাতে। পরেরদিন সকালেই ন্যাশনাল লটারি কর্তৃপক্ষের কাছ থেকে লটারি জেতার আনুষ্ঠানিক নিশ্চয়তা পান এ বৃদ্ধা।

ডরিস বলেন, বিষয়টি ভাবলে এখনো আমার কাছে অদ্ভুত লাগে যে, আমি আগামী ৩০ বছর প্রতি মাসে এই টাকা পাবো। এটি আমাকে ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছে। লটারিজয় উদযাপনে ডরিস ও তার স্বামী কেইথ নিজেদের জন্য একটি নতুন বিছানা ও একটি এয়ার ফ্রায়ার কিনেছেন। এছাড়া পরিবারের সবাইকে নিয়ে কর্নওয়ালে দুর্দান্ত ছুটি উপভোগ করেছেন তারা। সুখি এই দম্পতি তাদের ৫০ বছরের পুরোনো বাড়িটি সংস্কারেরও পরিকল্পনা করেছেন। পাশাপাশি, সপরিবারে বিদেশ ভ্রমণে যাওয়ার জন্য আর তর সইছে না তাদের। লটারিজয়ী ডরিস বলেন, এটি হবে আমার নাতির প্রথম আকাশভ্রমণ। আমি পুল রয়েছে, সারাক্ষণ রোদ থাকে এমন একটি বাড়ির অপেক্ষায় রয়েছি। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ