রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে দেশটির নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৫৩ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি কমিউনে সংঘর্ষের সময় সেনাবাহিনী সহায়তাকারী ১৭ সৈন্য এবং ৩৬ জন স্বেচ্ছাসেবক নিহত হন। খবর আল জাজিরার।

দুই বছরেরও বেশি সময় আগে বিদ্রোহীরা ওই এলাকার বাসিন্দাদের তাড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা যেন পুনরায় সেখানে বসবাস শুরু করতে পারেন সেজন্য শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, চরম কাপুরুষোচিত ওই হামলার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। হামলার পর যারা পালিয়ে গেছেন তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হামলায় বেশ কয়েকজন বিদ্রোহীও নিহত হয়েছে। একই সঙ্গে তাদের বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক সেস্ট (আইএসআইএস) এবং আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত যোদ্ধারা দেশটিতে বিভিন্ন সময় হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। দেশটিতে ইতোমধ্যেই ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এছাড়া আরও কয়েক হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রায় অর্ধেক এলাকাই সরকারি নিয়ন্ত্রণের বাইরে।

বুরকিনা ফাসোর জনসংখ্যা প্রায় ২ কোটি ৩০ লাখ। গত বছর সেখানে দুই দফা সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে অভ্যত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা গ্রহণ করেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রারাওরে। তিনি ক্ষমতায় আসার পর গত সোমবার (০৪ সেপ্টেম্বর) সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটল।

সর্বশেষ পাওয়া সংবাদ