রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাস্তুচ্যুত হয়েছে শতাধিক।

রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, বন্যার পানি কমতে থাকায় আরও মরদেহ পাওয়া যাচ্ছে। গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, প্রায় ৬০টি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাসো ফান্ডো শহরের বাসিন্দা লুয়ানা দা লুজ বলেন, সকাল থেকে আমাদের বাড়ি-ঘর প্লাবিত হতে থাকে। এরপর ঘরের উচুস্থানে আমাদের আসবাবপত্র রাখি। কিন্তু তাতেও কাজ হয়নি।

এদিকে সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনায় দেড় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীর সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, রিও গ্র্যান্ডে ডো সুলে ২১ জন প্রাণ হারিয়েছে। পাশের রাজ্য সান্তা ক্যাটারিনায় একজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ