রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

ওড়িশায় ৬১ হাজার বজ্রপাতে নিহত ১২, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশায় গত শনিবার দুই ঘণ্টায় ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন।

সোমবার বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুইজন বালাঙ্গির এবং একজন করে আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর ও পুরীর। এছাড়া গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদি পশু মারা গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ রাজ্যটিতে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। বজ্রপাত আরও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ