রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। শনিবার দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। এর আগে শুক্রবার মুম্বাইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সেরে দিল্লি ফেরেন তিনি। তারপরই শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর অনুযায়ী, তার গায়ে হালকা জ্বর এবং বুকে সংক্রমণ ধরা পড়েছে।

৭৬ বছর বয়সী এই কংগ্রেস নেত্রী সম্প্রতি রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। ইতোমধ্যেই লোকসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। লোকসভা ভোটের মুখে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তিনটি বৈঠকের মধ্যে দু’টি বৈঠকেই উপস্থিত থেকেছে তিনি।

এর আগে গত জুলাই মাসে বেঙ্গালুরুতে গিয়েছিলেন তিনি। আগস্টের শেষে মুম্বাইয়ে দুদিনের বৈঠকেও উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী। সেখান থেকে ফেরার পরই তার বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। সূত্রের খবর অনুযায়ী, তারপরেই তড়িঘড়ি করে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়।

গত মার্চেও শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়া গান্ধীকে। সে সময় হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তিনি বেশ কিছুদিন ধরেই বুকে সংক্রমণের জন্য কষ্ট পাচ্ছিলেন। সে কারণে চেক আপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ