শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে সংঘাত অবসানের কোন লক্ষণ দেখা যাচ্ছে না: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমানে ইউক্রেনের সংঘাতের অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি উল্লেখ করেন, ‘আশা কখনো শেষ হয় না, তবে আমি অবশ্যই মিথ্যা বলব যদি আমি বলি যে আমি বিশ্বাস করি আমরা অবিলম্বে ইউক্রেনে শান্তির সম্ভাবনা দেখছি।’

ইউক্রেন পরিপ্রেক্ষিতে কোন অগ্রগতি হয়েছে কিনা এই প্রশ্নে জাতিসংঘ প্রধান বলেন, ‘আমি মনে করি আমরা এখনও সেখানে নেই, এবং এই কারণেই বিশ্বের নাটকীয় নেতিবাচক প্রভাবগুলো কমানোর জন্য ব্যবস্থা নেওয়া এতো গুরুত্বপূর্ণ।’

ইউক্রেন ইস্যুটি ১৯-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ-স্তরের আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সূত্র- তাস’র।

সর্বশেষ পাওয়া সংবাদ