শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত
advertisement
আন্তর্জাতিক

ভারতে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন একটি রেল সেতু ধসে পড়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সেখানের কর্মকর্তারা জানান, ধসে পড়া স্থানে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাদের উদ্ধারে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তারা আরও জানিয়েছে, সেতুটি যখন ধসে পড়ে তখন সেখানে অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাছাড়া নিহতদের জন্য দুই লাখ ও আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ